ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দর্শকের সামনে কী করছেন নিক-প্রিয়াঙ্কা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২২ বিকাল ৫:২৭

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে তখন জনজোয়ার। ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে’র মঞ্চে দাঁড়িয়ে ‘জোনাস ব্রাদার্স’-এর (আমেরিকার রক ব্যান্ড) নিক জোনাস। মাইক হাতে নিয়ে মঞ্চে ডাকলেন স্ত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাসকে। তার পর। নাম ঘোষণা হতেই দৌঁড়ে এসে স্বামী নিককে চুম্বন করলেন ‘দেশি গার্ল’। তাদের সেই ঘনিষ্ঠ মুহূর্ত দেখে তখন হাততালি আর উল্লাসে ফেটে পড়ল চারদিক। প্রিয়ঙ্কা-নিকের চুম্বনের দৃশ্য ছড়িয়েছে সামাজিকমাধ্যমেও।

শনিবার নিউইয়র্কে সেন্ট্রাল পার্কে ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’-এ সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউড ডিভা প্রিয়ঙ্কা চোপড়া। নিকের সঙ্গে সংসার পাতার পর ইদানীং হলিউডেই মন বসিয়েছেন প্রিয়ঙ্কা। বলিউডে সে ভাবে আর দেখাই যাচ্ছে না নায়িকাকে।

নিককে চুম্বনের পর তাকে আলিঙ্গনও করেন প্রিয়াঙ্কা, সেই সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা নিকের ভাইকেও আলিঙ্গন করেন। তার পরই রসিকতা করে প্রিয়ঙ্কা বলেন, ‘‘নৈশভোজে তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে।’’ পরে ইনস্টাগ্রাম স্টোরিতে এই মুহূর্ত নিজেই পোস্ট করেছিলেন ‘দেশি গার্ল’।

চলতি বছর জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা। নিক ও প্রিয়াঙ্কার মেয়ের নাম মালতি ম্যারি চোপড়া জোনাস। সংস্কৃত শব্দ ‘মালতি’র অর্থ ছোট সুগন্ধি ফুল অথবা চাঁদনি রাত। অন্য দিকে, ‘ম্যারি’ লাতিন শব্দ ‘স্টেলা মারিস’ থেকে এসেছে, যার অর্থ সমুদ্রের উপরের তারা। এই খ্যাতনামী দম্পতির মেয়ের নাম ঘিরেও ব্যাপক আলোচনা চলেছিল। সূত্র: আনন্দবাজার

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের