ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রিমিয়ার ব্যাংকের ক্ষুদ্র ঋণ বিতরণ কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২২ বিকাল ৫:৪৯

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলার ভৈরবে অবস্থিত ডা. এইচবিএম ইকবাল এডুকেশন সিটির মিলনায়তনে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ওবায়দুল হক, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকের হোসেন, পরিচালক, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক। আরো উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ আলী, উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ হাসান মল্লিক, উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাসেম, এফসিএ, এফসিএমএ, এসইভিপি ও চীফ ক্রেডিট অফিসার আনিসুল কবির।

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রায় ৪০০ জন সিএমএসএমই উদ্যোক্তার উপস্থিতিতে ১৫ জন অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাকে চেক প্রদানের মাধ্যমে সরাসরি ঋণ প্রদান করা হয়।

প্রিমিয়ার ব্যাংকের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ আলী বাংলাদেশের সামগ্রীক উন্নয়নের জন্য প্রন্তিক জনগোষ্ঠিকে ঋণ প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ, বলেন ঋণের অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়ন করতে হবে।

তিনি সমগ্র বাংলাদেশে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর এই অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র ঋণ বিতরণ কর্মসূচি সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি মো. ওবায়দুল হক তাঁর বক্তব্যে বলেন দেশের সমস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ঋণ প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করতে পারলেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে এবং সেই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রান্তিক অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র এসএমই উদ্যোক্তাদের ঋণ বিতরণের জন্য প্রিমিয়ার ব্যাংকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রীতি / প্রীতি

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি