ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবিতে আরইসি ও BYLCx এর যৌথ আয়োজনে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৬-৯-২০২২ রাত ৯:৫৩
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি)  রয়্যাল ইকোনোমিকস ক্লাব ও বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (BYLC) এর যৌথ আয়োজনে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা " kick start your Career " অনুষ্ঠিত হয়েছে। 
 
২৬ শে সেপ্টেম্বর ( সোমবার)   নোবিপ্রবির হাজী মোহাম্মদ  ইদ্রিস  অডিটোরিয়ামে সকাল ১১ টা থেকে নোবিপ্রবির রয়্যাল ইকোনোমিকস ক্লাব ও বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (BYLC) এর যৌথ আয়োজনে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা " kick start your Career " অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন BYLCx এর ডেপুটি ম্যানেজার আনোয়ার সাদাত,BYLCx এর ফ্যাকাল্টি মোহাম্মদ মেজবাহ উদ্দিন হাসিব। 
 
অনুষ্ঠানের মূল পর্ব শেষে বিভিন্ন সেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন  আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় রয়্যাল ইকোনোমিকস ক্লাবের সম্মানিত উপদেষ্টামণ্ডলীও উপস্থিত ছিলেন।
 
রয়্যাল ইকোনোমিকস ক্লাবের সভাপতি কামরুদ্দুজা সিফাত বলেন,  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আজ একটি প্রাণবন্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সেশন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইনে দারুণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।  রয়্যাল ইকোনোমিকস ক্লাব বরাবরের মতোই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানাবিধ আয়োজনের মাধ্যমে জ্ঞানের পরিসর এবং দক্ষতা বৃদ্ধিতে বদ্ধপরিকর। " 
 
আয়োজন নিয়ে  রয়্যাল ইকোনোমিকস ক্লাবের সাধারণ সম্পাদক এ. বি. এম. আশ্রাফ উদ্দিন আরো বলেন,  " নোবিপ্রবি তে ভিন্নধর্মী এই Blended workshop সফলভাবে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার বিষয়ক সুস্পষ্ট ধারণা প্রদানের লক্ষ্যে আমরা এই আয়োজন করেছি।
 
বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (BYLC) কে আন্তরিক ধন্যবাদ জানাই এই আয়োজনে আমাদের পাশে থাকার জন্য। সামনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার/স্কিল বিষয়ক কার্যক্রমে আবারো একসাথে কাজ করতে পারবো বলে আমরা আশাবাদী।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?