ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

লভ্যাংশ দিলো ৩ মিউচ্যুয়াল ফান্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ১২:২৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন মিউচ্যুয়াল ফান্ডে ঘোষিত নগদ লভ্যাংশ ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা দেয় মিউচ্যুয়াল ফান্ডগুলোর পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো- এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড ও এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

তথ্য মতে, মিউচ্যুয়াল ফান্ড তিনটি তাদের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি বোর্ড ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছিলো। 

এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ট্রাস্টি বোর্ড ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ট্রাস্টি বোর্ড ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিলো।  

প্রীতি / প্রীতি

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি