ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জামিন পেলেন ক্রিকেটার আল আমিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ১২:৩০

পারিবারিক সহিংসতা আইনে দায়ের করা স্ত্রী ইসরাত জাহানের মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আল আমিন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

গত ৭ সেপ্টেম্বর একই আদালতে আল আমিনের স্ত্রী মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি আমলে গ্রহণ করে আল আমিনকে ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নোটিশ জারি করেন।

এর আগে আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় যৌতুক ও শারীরিক নির্যাতনের লিখিত অভিযোগ করেন তার স্ত্রী। গত ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ২ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা। ওই মামলাতেও তিনি আগাম জামিন নেন।  

প্রীতি / প্রীতি

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট