জিএসপি ফাইন্যান্সের পর্ষদ সভা ২৯ সেপ্টেম্বর
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় জিএসপি ফাইন্যান্সের চলতি হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানিটি।
কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এর মধ্যে ২.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানি শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১.৪০ টাকা।
২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৩৫ টাকা।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে