কন্যাদের শেয়ার উপহার দেবেন এশিয়া ইন্স্যুরেন্সের উদ্যোক্তা
পুঁজিবাজারে বিমা খাতে খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্সের দুইজন উদ্যোক্তা তাদের কন্যাদের শেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবাহিকতায় কোম্পানির দুজন উদ্যোক্তা তাদের হাতে থাকা শেয়ার কন্যাদের কাছে স্থানান্তর করার ঘোষণা দিয়েছেন।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এশিয়া ইন্স্যুরেন্সের উদ্যোক্তা আবুল বাশার চৌধুরী। তার কাছে এশিয়া ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৮২ হাজার ৭৯৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি ৯ লাখ ৪১ হাজার ২৯৩টি শেয়ার তার কন্যা ও সাধারণ শেয়ারহোল্ডার রুবাইয়া তাসনিম চৌধুরীকে উপহার হিসেবে স্থানান্তর করবেন।
এদিকে, এশিয়া ইন্স্যুরেন্সের আরেক উদ্যোক্তা মাহবুবুল আলম। তার কাছে এশিয়া ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৮২ হাজার ৭৯৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি ৯ লাখ ৪১ হাজার ২৯৩টি শেয়ার তার কন্যা ও সাধারণ শেয়ারহোল্ডার মুনাল মাহবুবকে উপহার হিসেবে স্থানান্তর করবেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ শেয়ার স্থানান্তর প্রক্রিয়া সিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন করবেন এশিয়া ইন্স্যুরেন্সের এই দুই উদ্যোক্তা।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে