মারা গেল গিনেস রেকর্ডধারী বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঘোড়া!
প্রাণোচ্ছ্বল স্বভাবের কারণেই ফার্মের মালিক থেকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অত্যন্ত প্রিয় ছিল বিগ জ্যাক। সেটির ছবি নেটমাধ্যমে শেয়ার হলেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হতো। কিন্তু শেষ দুই সপ্তাহ ধরে দেখা যায়নি সেটির কোনও ছবি। সে কি অসুস্থ! এমন হাজার হাজার নেটিজেনদের প্রশ্নের উত্তরে চুপ থাকার পর অবশেষে ফার্মের মালিক ঘোষণা করেন, বিগ জ্যাক মৃত। মালিক জেরি গিলবার্টের স্ত্রী ভেলিসিয়া গিলবার্ট নেটমাধ্যমে জানিয়েছেন, ‘মাত্র ২০ বছর বয়সে মারা গেল আদরের বিগ জ্যাক।’ ঘোড়াটির মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন সকলে।
২০১০ সালে গিনেস বুক অব রেকর্ডসে বিশ্বের সবচেয়ে দীর্ঘ জীবন্ত ঘোড়া হিসেবে বিগ জ্যাকের নাম ওঠে। সেটির মৃত্যুর দুই সপ্তাহ পর ভেনিসিয়া গিলবার্ট জানান, জ্যাকের মৃত্যুর সঠিক সময় জানেন না তারা। এমনকি জ্যাকের মৃত্যুর তারিখ মনে রাখতেও চান না কেউ। এই বেদনাদায়ক ঘটনায় মুষড়ে পড়েছেন তারা। তাদের মতোই ফার্মের অন্যান্য পশুরাও টের পেয়েছে জ্যাক আর নেই।
জীবিতকালে ৬ ফুট ১০ ইঞ্চি লম্বা এবং ওজন ২,৫০০ পাউন্ড ওজন ছিল বিগ জ্যাকের। ফার্মের অন্যান্য পশুদের তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেত সেটি। জ্যাকের মারা যাওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে মালিক জানিয়েছেন, ‘এক প্রাণবন্ত প্রাণীকে হারালাম আমরা। ও ছিল সত্যিকারের সুপারস্টার।’
ভেলিসিয়া গিলবার্ট বলেন, ‘এক গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে ফার্মে। জ্যাকের চলে যাওয়ার পর চুপচাপ বাকিরাও। এই শূন্যস্থান কোনও দিন পূরণ করা যাবে না।’
প্রীতি / এমএসএম
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক