নোবিপ্রবিতে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটি গঠন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নাসের ও সাধারণ সম্পাদক হিসেবে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম পাপ্পু নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) নোবিপ্রবিতে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার সকল শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনে আগামী ছয় মাসের জন্য এই কমিটি কার্যকর থাকবে। এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মোট ৫৩ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা দেয় সংগঠনটি।
নির্বাচিত সভাপতি জানান, দায়িত্বপ্রাপ্ত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি ময়মনসিংহের সন্তান। ময়মনসিংহের শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো এমন একটি প্লাটফর্ম দাঁড় করানো। বিভিন্ন কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি।দল-মত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সবাইকে সাথে নিয়ে নোবিপ্রবিতে অধ্যয়নরত ময়মনসিংহের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব। স্পোর্টস উইক, বৃক্ষরোপণ, আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ফান্ড গঠন করে বৃত্তি চালু, পিকনিক, আনন্দ ভ্রমণ, নবীন-প্রবীণ মিলন মেলার আয়োজনসহ আরোকিছু বিষয় নিয়ে কাজ করার ইচ্ছে আছে। ইচ্ছে পূরণে সকলের সহযোগিতা চান তিনি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, ময়মনসিংহ থেকে নোবিপ্রবিতে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব, শিক্ষার্থীদের পাশে থাকব।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য