ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতালে ভর্তি দীপিকা 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ১২:২

হাসপাতালে ভর্তি করানো হলো বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে দামি নায়িকা দীপিকা পাড়ুকোনকে। সোমবার বিকালে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। সে দিন রাতেই দীর্ঘক্ষণ ধরে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা হয়। পরে চিকিৎসকদের একটি বিশেষ দল তাকে দেখেন। বর্তমানে ওই চিকিৎসক দলের পর্যবেক্ষণেই রয়েছেন অভিনেত্রী।

যদিও দীপিকার পরিবারের তরফ থেকে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। অনুরাগীরা দুশ্চিন্তায়, হঠাৎ কী হলো অভিনেত্রীর?

মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার হঠাৎই প্রবল শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করেন দীপিকা। সঙ্গে ছিল অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তিবোধ। তবে তিনি বাড়িতেই ছিলেন কিনা তা জানা যায়নি। রাতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে জানান, অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে গত জুনে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন দীপিকা। সেবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। হায়দ্রাবাদে ‘প্রজেক্ট কে’র শুটিং চলাকালীন আচমকাই হৃদস্পন্দন মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল দীপিকার। হায়দ্রাবাদেরই কামিনেনি হাসপাতালে সে সময় চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী।

কাজের ক্ষেত্রে দীপিকাকে শেষ পর্দায় দেখা গেছে ওটিটি সিনেমা ‘গেহরিয়া’তে। তবে বেশ কয়েকটি ছবির কাজ হাতে রয়েছে এই নায়িকার। দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে একটি ছবির শুটিং শেষের পথে। এছাড়া শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ এবং হৃত্বিক রোশনের সঙ্গে ‘ফাইটার’-এর কাজও চলছে।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের