সাকিব-বুবলি একসাথে
দীর্ঘদিন পর সিনেমার শুটিংয়ে ফিরছেন শাকিব খান। সিনেমার নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। সিনেমাটির একটি গানের শুটিংয়ে অংশ নিবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক তপু খান।
গণমাধ্যমকে তপু জানান, ‘লিডার’ সিনেমার বাকি সবকাজ শেষ। শুধু দুটি গানের শুটিং বাকি। গানের শুটিং হলে পুরোপুরি ক্যামেরা ক্লোজ হবে। আগামী ১ অক্টোবর থেকে শাকিব শুটিং করবেন।
‘লিডার আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন নায়িকা শবনম বুবলী, ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই।
এদিকে, দীর্ঘদিন সিনেমার শুটিং থেকে দূরে থাকলেও শাকিব নিজেকে নতুনভাবে তৈরি করছেন। ওজন কমিয়ে এই তারকা আগামীতে নতুন চমক নিয়ে আসছেন। আগের মতো গড়পড়তা ছবি না করে নতুন নতুন কাজের ব্যাপারে ‘ভীষণ চুজি’ হয়েছেন।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার