ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মহেশ বাবুর মা মারা গেছেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ১:৫৬

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর মা মারা গেছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে হায়দরাবাদে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইন্দিরা দেবী। গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালটিতে ভর্তি ছিলেন; সেখানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

মহেশ বাবুর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সুপারস্টার কৃষ্ণার স্ত্রী ও সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকাল ৯টা থেকে তার মরদেহ পদ্মালয় স্টুডিওতে রাখা হয়েছে; সেখানে তাকে সবাই শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে।’

মহেশ বাবুর মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গনের অনেকে শোক প্রকাশ করেছেন। মেগাস্টার চিরঞ্জীবী শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন। তাতে এ অভিনেতা বলেন, ‘ইন্দিরা দেবীর মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক। আমি সুপারস্টার কৃষ্ণ, মহেশ বাবু এবং পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।’

চলতি বছরটি মহেশ বাবুর জন্য একটু বেশি কঠিন! কারণ চলতি বছরের জানুয়ারি মাসে তার ভাই রমেশ বাবুকে হারান তিনি। ৫৬ বছর বয়েসে মারা যান এই অভিনেতা। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের