ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় ডিনার করলেন বিল ক্লিনটন ও হিলারি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ২:১৭

প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁয় ডিনার করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কে অবস্থিত প্রিয়াঙ্কার সোনা রেস্তোরাঁয় ডিনার করেন তারা। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম পেজসিক্স ডটকম এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে প্রিয়াঙ্কার রেস্তোরাঁ নির্বাচন করেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন। তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বরেণ্য বক্সার মাইক টাইসন, প্রিয়াঙ্কার দেবর জো জোনাস ও তার স্ত্রী সোফিয়া টার্নারসহ অনেকে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘আনন্দঘন একটি সন্ধ্যা কাটিয়েছেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন। বন্ধুদের সঙ্গে তারা হাসি-ঠাট্টায় মেতেছিলেন।’

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বামী নিক জোনাসের সঙ্গে বসবাস করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই রেস্তোরাঁটি খুলেছেন এই অভিনেত্রী। নিউ ইয়র্কে অবস্থিত এই রেস্তোরাঁর যাত্রা শুরু করেন গত বছরের ৬ মার্চ। ভারতীয় নানা পদের খাবার এ রেস্তোরাঁয় পাওয়া যায়। বিল ক্লিনটন ও হিলারি ভারতীয় খাবারের খুব ভক্ত বলে জানা গেছে। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের