ফ্রেন্ডশিপ ডে ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করলো প্যারাসুট অ্যাডভান্সড
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর জনপ্রিয় হেয়ার অয়েল ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড তাদের চলমান ফ্রেন্ডশিপ ডে ক্যাম্পেইনের ১ম রাউন্ডের বিজয়ী ঘোষণা করেছে। খোলা-চিঠি লেখার এই ক্যাম্পেইনে জীবনে চলার পথে পাওয়া মজবুত বন্ধনের বন্ধুত্বগুলো উদযাপন করা হচ্ছে। গত মাসে শুরু হওয়া ফেসবুক ক্যাম্পেইনটি চলবে পুরো সেপ্টেম্বর জুড়ে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে এবং প্যারাসুট অ্যাডভান্সড-এর ফেসবুক পেইজে একটি খোলা চিঠির টেমপ্লেট প্রকাশ করা হয়। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের পেইজের ফ্রেন্ডশিপ ডে পোস্টের কমেন্ট সেকশনে #ParachuteAdvansed ব্যবহার করে মজবুত বন্ধনের বন্ধুদের ট্যাগ দিয়ে বন্ধুদের সম্পর্কে বর্ণনা শেয়ার করার আহ্বান জানানো হয়। এই ক্যাম্পেইনে বিজয়ীদের বন্ধু তালিকাও পত্রিকায় প্রকাশ করা হচ্ছে।
ক্যাম্পেইন প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বলেন, “এরকম একটি ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। সত্যিকারের বন্ধুত্ব উদযাপনে এমন চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আমি প্যারাসুট অ্যাডভান্সডকে বিশেষ সাধুবাদ জানাতে চাই। জীবন চলার পথে আমরা এমন কিছু বন্ধুত্বের স্বাদ পেয়ে থাকি, যার বন্ধন থাকে মজবুত ও চির অটুট। মজবুত বন্ধুত্ব উদযাপনে এবং নতুন বন্ধুত্ব স্থাপনকে উৎসাহিত করতে এই ক্যাম্পেইনটি প্রেরণা জোগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
ফ্রেন্ডশিপ ডে ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীরা প্যারাসুট অ্যাডভান্সড-এর ফেসবুক পেইজ ভিজিট করুন।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে