ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বাণিজ্যমন্ত্রীর নামে ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট না চালানোর আহবান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ২:৩৪

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।

আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাণিজ্য মন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খুলে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালানো হচ্ছে। এতে বাণিজ্য মন্ত্রীর ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ বিষয়ে দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র‌্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। 

বাণিজ্য মন্ত্রীর নামে এসব ভূয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টিপু মুনশি, এমপি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোন ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে গত ৬ জুলাই ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রীতি / এমএসএম

ঢাকা ব্যাংক সিকিউরিটিজের সিইও আহসানুর রহমান

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

পুঁজিবাজারের কাঠামো বদলে যাওয়ায় আইসিবিকেও নতুনভাবে ভাবতে হবে

এসএমইকে বড় হতে সহায়তা করলেই বাড়বে উৎপাদনশীলতা : নাজনীন আহমেদ

ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোডের লেনদেনে কোনো চার্জ লাগবে না

সিলেটে ভাইব্রেন্টের ২২তম সেলস সেন্টার উদ্বোধন

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন