ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মা হয়ে লুকিয়ে রাখাটা নোংরামি: জ্যোতিকা জ্যোতি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২২ দুপুর ৩:৫৮

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেছেন নায়িকা বুবলী। এই নিয়ে চলছে আলোচনা- সমালোচনা।এরই ধারাবাহিকতায় কারও নাম উল্লেখ না করলেও বিষয়টি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হওয়ার কথা ভাববো। তবে মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এই অভিনেত্রী আরও লেখেন, জানি না এরা কী ধরনের পারসোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না! আর এসব লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত নয়, এরা মানুষ হিসেবে গোনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!এদিকে সিনেমায় ক্যারিয়ার গড়ায় মনোযোগী জ্যোতিকা জ্যোতি। তার অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। করোনার আগেই দুটি সিনেমার কাজ শেষ করেছিলেন এই অভিনেত্রী। এগুলো হলো নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’ এবং হোসনে মোবারক রুমীর পরিচালনায় ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায়।

এছাড়া কিছু দিন আগে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এমএসএম / এমএসএম

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের