আবুল হোসেনের মন্ত্রীত্ব ফেরাতে হাবিপ্রবি শিক্ষার্থীর একক মানববন্ধন
সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মন্ত্রীত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে একক মানববন্ধন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি।
শিক্ষার্থীর দাবি পদ্মা সেতুতে কোনো দূর্নীতি হয় নি। আবুল হোসেন একজন ভালো মানুষ, তিনি কোনো দূর্নীতি করেননি যা প্রমাণিত।
সাইফুল ইসলাম শান্তি বলেন, " প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আবুল হোসেনকে একজন প্রকৃত দেশ প্রেমিক বলেছিলেন। যেহেতু একজন প্রধানমন্ত্রী তাকে প্রকৃত দেশ প্রেমিক বলেছেন সুতরাং তিনি কোনো দূর্নীতি করেন নি। কুচক্রী মহল তাকে ষড়যন্ত্র করে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দিয়েছে । মানসিক নির্যাতন করে পদত্যাগ করতে বাধ্য করেছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার দাবি তিনি যেনো সৈয়দ আবুল হোসেন স্যারের মন্ত্রীত্ব ফিরিয়ে দেন "।
উল্লেখ্য, ইতোপূর্বে সাইফুল ইসলাম শান্তি নানা সময়ে বিভিন্ন দাবি নিয়ে একক মানববন্ধন করেছেন। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাস্টার্সে অধ্যয়ন করছেন।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied