ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দ্বীপ কিনলেন গায়ক মিকা সিং


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২২ দুপুর ১১:২২

ভারতের আলোচিত সংগীতশিল্পী মিকা সিং। নানা কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন তিনি। এবার গোটা একটি দ্বীপ কিনে খবরের শিরোনাম হলেন এই গায়ক। ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ঘোষণা নিজেই দিয়েছেন মিকা সিং। 

এ গায়ক তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, মিকার পরনে নীল রঙের টি-শার্ট। লেকে একটি মোটর বোটে বসে আছেন। কিছুক্ষণ পর এ বোট নিয়ে ছুটে চলেন মিকা সিং। বোটটিতে ইংরেজি হরফে লেখা এমএস। ধারণা করা হচ্ছে, মিকা সিংয়ের নামের দুটি অংশের প্রথম বর্ণ নিয়ে ‘এমএস’ হয়েছে।

এ ভিডিওর ক্যাপশনে জানানো হয়েছেন, নিজের ছোট্ট স্বর্গে দারুণ সময় কাটাচ্ছেন মিকা সিং। ভারতীয় গায়ক হিসেবে প্রথম লেকসহ ব্যক্তিগত দ্বীপের মালিক হলেন মিকা সিং। পাশাপাশি ৭টি বোট, ১০টি ঘোড়া কিনেছেন তিনি। যাকে আপনি সত্যিকারের রাজা বলবেন।

হলিউডের অনেক জনপ্রিয় তারকার ব্যক্তিগত মালিকানায় দ্বীপ রয়েছে। এ তালিকায় রয়েছেন— জনি ডেপ, শাকিরা, পামেলা অ্যান্ডারসন, নিকোলাস ক্রেজ প্রমুখ। যদিও এ তালিকায় বলিউড তারকাদের সংখ্যা কম। তবে শাহরুখ খানের ব্যক্তিগত মালিকানায় দ্বীপ রয়েছে বলে জানা যায়।  

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের