রাজকুমারের পর রাজপুত্র
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী তাদের সন্তান থাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। কাছাকাছি সময়ে দুজনেই ফেসবুক পোস্টের মাধ্যমে শেহজাদ খান বীর নামের পুত্র সন্তানের ঘোষণা দিয়েছেন। শাকিব ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’ শাকিব খান ও অপু বিশ্বাস জুটি সন্তানের নাম আব্রাহ খান জয়। গত ২৭ সেপ্টেম্বর শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট দেন।
ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে - তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করেনা, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে।
শুভ জন্মদিন রাজকুমার’
শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে বুবলীর সঙ্গে বিয়ে হয়েছে কিনা তা শাকিব-বুবলী কেউই জানাননি।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার