ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজ্যকে নিয়ে কাশবনে পরীমনির শান্তি-বার্তা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২২ দুপুর ৪:১০

সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমগুলোতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলচ্চিত্র অভিনেতা শাকিব খান ও নায়িকা শবনম বুবলী। শাকিবের সন্তান ইস্যুতে অভিনেত্রী অপু বিশ্বাসের পর এখন ভাইরাল নায়িকা বুবলী! ঢাকাই চলচিত্রের মধ্যমণিদের নিয়েই চলছে তোলপাড়! এর মাঝেই ফেসবুকে নিজ সন্তানের ছবি দিয়ে শান্তির বার্তা দিলেন ঢাকাই সিনেমার আরেক আলোচিত নায়িকা পরীমনি। গত ১০ আগস্ট বিকেলে রাজধানীর একটি হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরীমনি। ছেলে সন্তানের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সন্তান জন্মের পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন পরী। প্রায় দুই মাস হতে চলল। এরমধ্যে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্যকে দেখতে গিয়েছেন পরীর বাসায়। আর প্রতিটা খবরই পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জানিয়ে থাকেন ভক্তদের। তবে পরীমনির এসব দৈনন্দিন কাজকে ছাপিয়ে সম্প্রতি আলোচনার তুঙ্গে শাকিব খান ও বুবলী এবং তাদের সন্তান। তবে তাতে মোটেও বিচলিত নন সাহসী নারী খ্যাত পরী। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৯ মিনিটে এক কোটি ৫০ লাখ ফলোয়ার সমৃদ্ধ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলেন ঢাকাই সিনেমার শীর্ষ ও প্রতিবাদী চিত্রনায়িকা। একমাত্র পুত্র রাজ্যকে নিয়ে একটি সুন্দর ছবি প্রকাশ করেছেন পরী। যেখানে দেখা যাচ্ছে, শ্বেতশুভ্র কাশফুলের মাঝে পুত্রের আদরমাখা স্পর্শ নিচ্ছেন তিনি। আর ছবির ক্যাপশনে লেখা ‘শান্তি’।

ওই পোস্টে ৭৬ হাজার রিঅ্যাক্ট, ৯২টি শেয়ার ও একটিমাত্র কমেন্ট পড়ার পরই অবশ্য এঙ্গেজমেন্ট লিমিটেড করে দেন পরীমনি। প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও পরীমনি। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের