ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

১৫ বছর ধরে এই গুঞ্জন শুনছি : নাগার্জুনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২২ দুপুর ১১:১৭

ভারতের তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। কোটি কোটি ভক্ত তার। বেশ কিছুদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে— রাজনীতিতে নাম লেখাতে চলেছেন এই অভিনেতা। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি।

নাগার্জুনা অভিনীত পরবর্তী সিনেমা ‘দ্য গোস্ট’। সম্প্রতি এই সিনেমার প্রচারের অংশ হিসেবে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন এই অভিনেতা। সেখানে রাজনীতিতে যোগদানের গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এবারই প্রথম এই গুঞ্জন শুনছি তা নয়। এর আগেও রাজনীতিতে যোগদান নিয়ে নানা গুঞ্জন শুনেছি। গত ১৫ বছর ধরে এই ধরনের গুঞ্জন শুনছি। আমি এতে অভ্যস্ত হয়ে পড়েছি। এগুলোকে কোনো গুরুত্ব দিই না। আমি এগুলো এড়িয়ে চলি।’

সম্প্রতি গুঞ্জন চাউর হয়, লোকসভা নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন নাগার্জুনা। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনের সঙ্গে এই অভিনেতার বেশ সুসম্পর্ক। পারিবারিকভাবেও তারা বেশ ঘনিষ্ঠ। তাই বর্তমান মুখ্যমন্ত্রীর দলের হয়েই বিজয়বড়া আসন থেকে নির্বাচনে লড়বেন নাগার্জুনা। যদিও এই গুঞ্জনের আগুনে জল ঢাললেন তিনি।

এদিকে প্রবীণ সাত্তারু পরিচালিত ‘দ্য গোস্ট’ সিনেমাটি আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে। এতে নাগার্জুনাকে একজন অবসরপ্রাপ্ত ‘র’ এজেন্টের চরিত্রে দেখা যাবে। ২০ কোটি রুপি বাজেটের এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—সোনালি চৌহান, মনিষ চৌধুরী, রবি ভার্মা, জয় প্রকাশ প্রমুখ। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের