ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কড়া নিরাপত্তায় শুটিংয়ে শাকিব-বুবলী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২২ দুপুর ১:২৭

সন্তান নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলী। রাজধানীর সোনারগাঁও হোটেলে শনিবার (১ অক্টোবর) বেলা ১১টার পর কড়া নিরাপত্তায় ক্যামেরার সামনে আসেন আলোচিত এই জুটি।

ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা। শাকিব-বুবলীর শুটিং ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিং করছেন তারা। রাজধানীর অভিজাত হোটেল সোনারগাঁওয়ে হচ্ছে গানের রোমান্টিক শুট। 

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শবনম বুবলীকে। শাকিব-বুবলী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই। 

এদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় শাকিব-বুবলী। সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন তারা। শুক্রবার দুপুর ১২টায় নিজের ফেসবুকে ছবি শেয়ার করেন বুবলী। জানান, তার সন্তানের বাবা শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান বীর।

তার ঠিক ১৯ মিনিট পর একই ছবি পোস্ট করেন শাকিব খান। স্বীকার করেন শেহজাদের বিষয়টি। এরপর আবারও নড়েচড়ে বসে শোবিজ দুনিয়া। বুবলীর বাসায় ভিড় করতে থাকে উৎসুক জনতা। যদিও পরে জানা যায়, ওই বাসায় থাকেন না বুবলী।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের