ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

তেল-পেঁয়াজের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ২:০

প্রায় প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (২৮ মে) রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে তেল ও পেঁয়াজ। ক্রেতারা বলছেন, বাজারে এসে যদি শুনতে হয় এই পণ্যের দাম বাড়ছে, এখন এই দামে কিনতে হবে। তাহলে আমাদের কিছুই করার থাকে না। এভাবে নিয়ন্ত্রণহীন বাজার আর কতদিন চলবে? প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে, যা কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাকে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, একদিনের ব্যবধানে লিটার প্রতি ৯ থেকে ১১ টাকা পর্যন্ত বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। তবে মাছ ও কাঁচাবাজারে দামের খুব বেশি হেরফের হয়নি। অন্যদিকে ব্রয়লার মুরগির দামও বেড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১২৯ থেকে ১৩২ টাকায় বিক্রি হচ্ছে। আর কোম্পানি ভেদে বোতলজাত সয়াবিন তেল ১৫৩ থেকে ১৫৫ টাকা, পাম সুপার তেল ১১২ থেকে ১১৫ টাকা এবং ৫ লিটার সয়াবিন তেলের বোতল ৭২০ থেকে ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।
Google Newsগুগল নিউজ-এ ঢাকা পোস্টের সর্বশেষ খবর পেতে ফলো করুন।

‍এক ক্রেতা জানান, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তারা আর কুলিয়ে উঠতে পারছি না। এক লিটার তেল কিনতেই যদি ১৫০ টাকা খরচ হয় তাহলে অন্য আর কী বাজার করবো। যে পেঁয়াজ দুই একদিন আগেও  কিনলাম ৪০ টাকা করে কেজি। আজ তা কিনতে হচ্ছে ৪৫ টাকায়। আকার ও মানভেদে কেজি প্রতি টমেটো ৫২ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৪৫ থেকে ৫০ টাকা, করলা ৫৫ থেকে ৬০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা (লম্বা ৩০ টাকা), পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, শসা (হাইব্রিড) ৩৫ থেকে ৪০ টাকা, আলু ১৫ থেকে ২০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পুঁইশাকের আঁটি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে নতুন চাল আসার পরও দামে হেরফের হয়নি খুব বেশি। কেজি প্রতি ২ থেকে তিন টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মিনিকেট ও নাজিরশাইল ৫৮ থেকে ৬২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে মাছের দাম আগের মতোই আছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আকার ও ওজন ভেদে কেজি প্রতি কাতল ৩০০ থেকে ১৮০ টাকা, টেংরা ৪০০ থেকে ৬০০ টাকা, রুই ১৮০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৫০ টাকা, টাকি ২২০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৩০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া মাংসের বাজারে, সোনালী মুরগি কেজি প্রতি ২২০ থেকে ২৩০ টাকা, ব্রয়লার ১৪০ থেকে ১৪৫ টাকা (যা আগের সপ্তাহে ছিল ১৩০-১৩৫ টাকা), খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ডিমের হালি ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

জামান / জামান

সিলেটে ভাইব্রেন্টের ২২তম সেলস সেন্টার উদ্বোধন

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির