ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিটিভি চট্টগ্রামের জন্য নির্মিত হল নাটক ‘স্বপ্ন ভাল্লুক’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২২ বিকাল ৫:২৬

আমাদের সমাজ ব্যবস্থায় কিছু শিশু বেড়ে ওঠে সুবিধা বঞ্চিত হয়ে। আর কিছু শিশু বেড়ে ওঠে সব সুযোগ-সুবিধা পেয়ে। কিছু শিশু বেড়ে ওঠে পথে-ঘাটে, তথা টোকাই। আর কিছু শিশু বেড়ে ওঠে মা-বাবার সাথে সুন্দর আবাসন ব্যবস্থায়। সুদীর্ঘ কাল ধরে এমন ব্যবস্থা চলে আসছে। কেউ না খেয়ে ঘুমায়, আর কেউ না চাইতে পেয়ে যায় অনেক কিছু। কিন্তু এমন কেন? সমাজ ব্যবস্থায় এ পার্থক্য কেন? এমন কাহিনী নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত হয়েছে এক পর্বের নাটক ‘স্বপ্ন  ভাল্লুক’। 

আল মনসুরের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু। সম্প্রতি চট্টগ্রাম সিটির রোজভ্যালী আবাসিক এলাকা, ওয়ারলেস বিহারী কলোনী, জাকির হোসেন রোড ও কেন্দ্রের নিজস্ব শুটিং সেটে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ, মামুন নাজিম, নাহিদ নেওয়াজ, অগ্মিপ্রভা বৈদ্য, সাওলওনি, অপরাজিতা, আবদুল মান্নান নাম প্রমুখ।

নাটকটির সার্বিক তত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহা ব্যবস্থাপক (জিএম) মাহফুজা আক্তার। শিগগির নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় প্রচারিত হবে বলে জানিয়েছেন অরিন্দম মুখার্জি বিংকু।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের