ইবি'র ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাইজিং গ্যালাক্সি ও অপরাজিতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এতে ছেলেদের টুর্নামেন্টে 'রাইজিং গ্যালাক্সি' ও মেয়েদের টুর্নামেন্টে 'অপরাজিতা' টিম চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গ্রীণ আর্কিটেক এন্ড গ্রীণ চাইল্ড এবং শাখা ছাত্রলীগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব এই খেলার আয়োজন করে। টুর্নামেন্টে ছেলেদের ৬ টি টিম ও প্রথমবারের মত আয়োজিত মেয়েদের টুর্নামেন্টে ৩ টি টিম অংশগ্রহণ করে। ছেলেদের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে '৭১ ব্লাস্টারকে' হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে 'রাইজিং গ্যালাক্সি'। এদিকে মেয়েদের টুর্নামেন্টের ফাইনালে 'প্রীতিলতা' টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে 'অপরাজিতা' টিম।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন। এছাড়া শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম সহ খেলোয়াড় ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত।
অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ টিমের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এছাড়া ছেলেদের ম্যান অব দ্যা ম্যাচ হন 'রাইজিং গ্যালাক্সির' নয়ন, মোস্ট উইকেট টেকার ও মোস্ট স্কোরার হয় যথাক্রমে মারুফ ও শৈশব। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন '৭১ ব্লাস্টারের' শৈশব। এছাড়া মেয়েদের ম্যান অব দ্যা ম্যাচ হন 'অপরাজিতা' টিমের বিথী ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন 'প্রীতিলতা' টিমের জান্নাতুল ফেরদাউস তানজিনা।
প্রীতি / প্রীতি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক