ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রাক্তন স্বামীর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক : মালাইকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২২ দুপুর ২:৩

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। অভিনেতা-নির্মাতা আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। তবে তাদের সম্পর্কের সমীকরণ এখনো অনেক ভালো বলে জানিয়েছেন মালাইকা।

বলিউডের ‘মুন্নি’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘এখন আমাদের সমীকরণ আগের চেয়ে আরো ভালো। আমরা অনেক পরিণত হয়েছি। মানুষ হিসেবেও উন্নতি হয়েছে। ছেলের সঙ্গেও সম্পর্ক আরো ভালো হয়েছে। সে জানে, এখন আমি খুশি।’

আরবাজের সঙ্গে মালাইকার বিচ্ছেদের নেপথ্যে কারণ নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হয়েছে। এমনকি অনেক কটু কথাও শুনতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে দু’জনেই এ বিষয়ে কোনো কথা বলেননি। মালাইকা আরো বলেন, ‘প্রাক্তন স্বামীর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আমি খুশি। নিজের জন্য রুখে দাঁড়াতে পেরেছি।’

আরবাজ খানের সঙ্গে ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের