অসহায়দের ত্রাণ বিতরণের ক্ষেত্রে আগামীতে রেশনিং ব্যবস্থা করবে যুবলীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলীর বিভিন্ন বস্তিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল প্রায় ১০০০ বস্তিবাসীর মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে আমরা সারাদেশে খাদ্য সহায়তা দিচ্ছি। যতদিন এই মহামারী থাকবে ততদিন যুবলীগ মানুষের পাশে থেকে সেবা করে যাবে। আমরা স্বাস্থ্য সেবা, টেলিমেডিসিন সেবা, অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি।
যুবলীগের সাধারণ সম্পাদক আরো বলেন, অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের ক্ষেত্রে আগামীতে রেশনিং ব্যবস্থা করবে যুবলীগ।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, আইটি সম্পাদক শামসুল আলম অনিক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, উপ-আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মো. আরশেদ আলী আশিক, মুক্তার হোসেন চৌধুরী কামাল প্রমুখ।
এমএসএম / এমএসএম
নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু
পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান
সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে
অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান
তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা
মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত
আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ
রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী
গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম