ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

৬০ কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন মাধুরী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ১২:৫

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার ব্যয়বহুল নতুন এই ফ্ল্যাট মুম্বাইয়ের লোয়ার পারলেতে অবস্থিত। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যালিস ল্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৪৮ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ১৩ লাখ ৩ হাজার ২২ টাকা) ফ্ল্যাটটি কিনেছেন মাধুরী। গত ২৮ সেপ্টেম্বর ফ্ল্যাটটির দলিল করা হয়।

মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত ফ্ল্যাট থেকে আরব সাগরের দর্শনীয় দৃশ্য দেখা যায়। ফ্ল্যাটটির আয়তন ৫ হাজার ৩৮৪ স্কয়ার ফুট। ভবনটির ৫৩ তলায় অবস্থিত মাধুরীর এ ফ্ল্যাট। মাধুরী ৭টি গাড়ি পার্কিংয়ের সুবিধা পাবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

মুম্বাইয়ের ওরলি এলাকায় একটি বহুতল ভবনে ভাড়া ফ্ল্যাটে বসবাস করছেন মাধুরী। চলতি বছরের শুরুর দিকে স্বামী ডা. শ্রীরাম নেনে ও সন্তানদের নিয়ে এই বাসায় উঠেন মাধুরী। কিন্তু এ বাসার ভাড়ার অঙ্ক শুনলে অনেকের চোখ কপালে উঠবে! কারণ ৫ হাজার ৫০০ স্কয়ার ফুটের এ ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে গুনছেন ১২ লাখ ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ১৩ হাজার ১৩৩ টাকা)।

মাধুরী দীক্ষিতকে সর্বশেষ ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে। বিজয় পরিচালিত এ ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। মুক্তির পর দর্শকের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছেন এই অভিনেত্রী। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের