ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নতুন লুকে কারিনা কাপুর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ১২:২৩

বলিউডের এক সময়ের শীর্ষ অভিনেত্রী কারিনা কাপুর দীর্ঘদিন ধরেই নিজের সংসার ও সন্তানদের জন্য ইন্ড্রাস্ট্রির বাইরে ছিলেন। সম্প্রতি আমির খানের লাল সিং চাড্ডা দিয়ে আবারো পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। এবার হানসাল মেহতা এবং একতা কাপুরের সঙ্গে তাঁর পরবর্তী সিনেমার জন্য লন্ডনে পৌঁছেছেন তিনি।বৃহস্পতিবার (৬ অক্টোবর) তিনি শুটিং শুরু করার সঙ্গে সঙ্গে সিনেমাটিতে তাঁর নতুন লুকের একটি ঝলক শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘দিন ১, ফিল্ম নম্বর ৬৭ বা ৬৮? চলো বন্ধুরা, এটা শুরু করি!’

কারিনার শেয়ার করা ছবিটিতে হালকা মেক-আপে দেখা গেছে তাকে।  সূর্যের আলোর বিপরীতে তাঁর লালচে বর্ণের চুলের ঝলকে ছবিটিতে বেশ আকর্ষনীয় লাগছে অভিনেত্রীকে।  একটি লম্বা কালো জ্যাকেট গায়ে দেয়ালের সাথে হেলান দেয়া অবস্থায় একটি লাগেজের পাশে দাড়িয়ে পোজ দিয়েছেন তিনি। ছবিটিকে সিনেমায় তাঁর চরিত্রের একটি দৃশ্য বলেই মনে করা হচ্ছে।

ছবিটি শেয়ার করার পরপরই কারিনার ভক্ত অনুরাগীরা একের পর এক মন্তব্য করে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘদিন পর নিজেদের প্রিয় অভিনেত্রীকে পর্দায় দেখতে পাওয়ার প্রত্যাশায় উচ্ছ্বসিত সকলেই। ভক্তদের পাশাপাশি বলিউডের অনেক জনপ্রিয় তারকাও অভিনন্দন জানিয়েছেন কারিনাকে।  

এর আগে, ভ্যানিটি স্টুডিওতে প্রস্তুত হওয়ার সময় কারিনা একটি মিরর সেলফি (আয়না সেলফি) পোস্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে এটি একটি প্রকল্পের ১ম দিনের ছবি এবং হানসাল মেহতা ও একতা কাপুরকেও ট্যাগ করেছিলেন সেই ছবিতে। যদিও আসন্ন সিনেমাটি সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি, তবে এটি একটি হত্যা রহস্যের গল্প নিয়ে নির্মিত হতে চলেছে বলে জানা গেছে। এটি পরিচালনা করেছেন হানসাল মেহতা এবং সহ-প্রযোজনা করেছেন একতা কাপুর।

কারিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল আমির খানের ‘লাল সিং চাড্ডা’তে। সিনেমাটি বক্স অফিসে ভাল পারফর্ম করতে পারেনি। হানসাল মেহতার সঙ্গে কাজ করার পর সুজয় ঘোষের ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর মাধ্যমে ওটিটি প্লাটফর্মে অভিষেক হতে যাচ্ছে কারিনার। এতে বিজয় ভার্মা এবং জয়দীপ আহলাওয়াতও অভিনয় করছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের