ব্যাট হাতে ঘাম ঝরিয়ে কটূক্তির শিকার জাহ্নবী
পরনে সাদা রঙের জামা, সঙ্গে ছাই রঙের শর্টস। পায়ে প্যাড, হাতে গ্লাভস, মাথায় হেলমেট। প্র্যাকটিস গ্রাউন্ডে ব্যাট হাতে একের পর এক শট খেলছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। নেটদুনিয়ায় ছড়িয়েপড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। আর এ ভিডিও নিয়ে কটূক্তির শিকার হয়েছেন এই অভিনেত্রী।
একজন মন্তব্য করেছেন—‘জাহ্নবীকে দেখে বোঝা যাচ্ছে না, তিনি ক্রিকেট খেলছেন নাকি ফুটবল।’ কেউ আবার লিখেছেন, ‘আগামী ক্রিকেট বিশ্বকাপে জাহ্নবীকেই ভারতের হয়ে খেলতে পাঠানো হোক।’ কেউ কেউ জাহ্নবীর পরিবারের পরিচয় তুলে তাকে আক্রমণ করে মন্তব্য করেছেন। তাদের ভাষ্য—‘নেহাত স্টার কিড বলেই এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।’ নেটিজেনদের বড় একটি অংশ এমন মন্তব্য করলেও অনেকে তার প্রশংসাও করছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ক্রিকেট নিয়ে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন জাহ্নবী। সিনেমাটিতে জাহ্নবীর সঙ্গে দেখা যাবে রাজকুমার রাওকে। মহেন্দ্র এবং মহিমা নামে দুই চরিত্র রূপায়ন করবেন তারা। এটি পরিচালনা করছেন শরন শর্মা। জাহ্নবী প্রথমবার ক্রিকেট খেলছেন এমন নয়; এর আগে দীনেশ কার্তিকের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল তাকে।
জাহ্নবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুড লাক জেরি’। গত ২২ জুলাই মুক্তি পায় এটি। এতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এরই মধ্যে ‘মিলি’ ও ‘বাওয়াল’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। আগামী ৪ নভেম্বর ‘মিলি’ মুক্তির কথা রয়েছে।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার