প্রেমিকের সঙ্গে মালদ্বীপে উড়াল দিলেন রাশমিকা
অবসর যাপনের জন্য মালদ্বীপে পাড়ি জমালেন বহুল চর্চিত প্রেমিক যুগল রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। শুক্রবার (৭ অক্টোবর) সকালে বিমানবন্দরে দেখা যায় এই জুটিকে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (৭ অক্টোবর) সকালে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। রাশমিকা বিমানবন্দরে পৌঁছানোর কয়েক মিনিট পরে হাজির হন বিজয়। এসময় আলাদা আলাদাভাবে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হন এই কথিত প্রেমিক যুগল। জোর গুঞ্জন উড়ছে, রোমান্টিক সময় পার করতেই মালদ্বীপে গিয়েছেন বিজয়-রাশমিকা।
ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ শিরোনামে দুটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।
মূলত, এসব সিনেমায় কাজ করতে গিয়েই তাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর বিজয় দেবরকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেমের গুঞ্জন অনেকবার চাউর হয়েছে। বিয়ে করতে যাচ্ছেন বলেও শোনা যায়। তবে বরাবরই এই গুঞ্জনকে ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন তারা।
সম্প্রতি করন জোহরের ‘কফি উইথ করন’ শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিজয় দেবরকোন্ডা। রাশমিকার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের বিষয়ে বিজয়কে প্রশ্ন করেন করন জোহর। এ সময় বিজয় দেবরকোন্ডা বলেন—‘আমি দুটি সিনেমায় রাশমিকার সঙ্গে কাজ করেছি। রাশমিকা আমার প্রিয়, তাকে আমার ভালো লাগে। সে আমার খুব ভালো বন্ধু।’
তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের এসব কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।
প্রীতি / প্রীতি
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই
কটাক্ষের শিকার সাই পল্লবী
কোনো নারীই ট্রফি হতে চায় না : প্রীতি
ড্রামা ছেড়ে এবার গোয়েন্দা চরিত্রে রিচা চাড্ডা
‘রেড হট’ অবতারে নজর কাড়লেন মিম
ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি : কেয়া পায়েল