টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি
প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ২টায় বঙ্গভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিকেল ৪টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে ছিলেন।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে চা চক্রে যোগ দেন রাষ্ট্রপতি।
এর আগে দুপুর ২টার দিকে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি। বিকেল ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ টুঙ্গিপাড়া পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
বিকেল সোয়া ৫টায় টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানী উপজেলার কালনা সেতুর উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে তিনি মধুমতি সেতু (কালনা) ও মধুমতি নদী দর্শন করবেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি মধুমতি সেতু থেকে শিবচরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন।
সব আনুষ্ঠানিকতা শেষে আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি। রাত সাড়ে ৮টায় তিনি বঙ্গভবনে পৌঁছবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, আজ শুক্রবার চতুর্থবারের মতো পদ্মা সেতু হয়ে ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানাও। টুঙ্গিপাড়ায় পারিবারিক সময় কাটিয়ে এদিন সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা ও শেখ রেহানা।
প্রীতি / জামান
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত