অনন্যাকে দেখেও দেখলেন না আরিয়ান, জল্পনা নেটদুনিয়ায়
কচি কলাপাতা রঙের লেহঙ্গায় ঝিকিমিকি তুলে দাঁড়িয়ে ছিলেন অনন্যা পণ্ডে। পাশ দিয়ে হেঁটে বেরিয়ে গেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। দেখেও দেখলেন না। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই জল্পনা নেটদুনিয়ায়। সে কী! অনন্যাকে পাত্তাই দিলেন না আরিয়ান? একবার সৌজন্য দেখিয়েও তো কুশল বিনিময় করতে পারতেন। তবে ঔদ্ধত্যেই বারবার নজর কাড়েন শাহরুখ-তনয়।
মাধুরী দিক্ষীত অভিনীত ‘মাজা মা’ ছবি ওটিটিতে মুক্তির আগে ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেছিলেন নির্মাতারা। সেখানেই নজরে আসে ব্যস্ত সন্ধ্যার সেই মুহূর্ত। হাতে আঁচল ফেলে দাঁড়িয়ে রইলেন অনন্যা। পাশ দিয়ে ধাঁ করে বেরিয়ে গেলেন আরিয়ান। এই উপেক্ষার কারণ কী? কেউ জানেন না।
‘মাজা মা’ প্রথম ভারতীয় ছবি, যেটি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। তার আগে সতীর্থদের নিয়ে ঘরোয়া পরিমণ্ডলে কাজ ভাগ করতে চেয়েছিলেন পরিচালক আনন্দ তিওয়ারি। মাধুরী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন গজরাজ রাও, ঋত্বিক ভৌমিক, রজিত কাপুররসহ আরও অনেকেই।
ছবি নিয়ে কৌতূহল তো ছিলই। আরিয়ানের সঙ্গে এসেছিলেন বোন সুহানা খানও। আরও বহু তারকার মেলায় ঝলমল করছিল অনুষ্ঠান-বাড়ি। তবে আরিয়ান-অনন্যার ঘটনায় সবার নজর ঘুরে গেল এক দিকেই। অনেকেই সহানুভূতি প্রকাশ করেছেন অনন্যার প্রতি। মনে পড়ে যায়, ‘কফি উইথ করণ’-এর এক পর্বে অনন্যা স্বীকার করেছিলেন, আরিয়ানের প্রতি তার দুর্বলতা রয়েছে।
তার উপর সদ্য উত্তেজক ফটোশ্যুটে অনুরাগিনীদের হৃদয়ে আগুন জ্বালিয়েছেন আরিয়ান। মাদককাণ্ডে নিষ্কৃতি পেয়ে নিজের মতো করে জীবন গোছাচ্ছেন তিনি। শোনা যায়, লেখক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ-তনয়। লিখছেন চিত্রনাট্য। ব্যস্ততার মাঝে কারও জন্যই কি জায়গা নেই তাঁর হৃদয়ে? সে নিয়ে চর্চায় ভক্তরা।
অন্য দিকে ‘লাইগার’-এর পর নতুন ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অনন্যা। আদর্শ গৌরবের ছবি ‘খো গ্যায়ে হম কাঁহা’-তে দেখা যাবে অভিনেত্রীকে।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার