ইউক্রেন যুদ্ধে নতুন জেনারেল নিয়োগ রাশিয়ার
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দেয়ার জন্য নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া। চলমান যুদ্ধের জন্য কমান্ডার হিসেবে জেনারেল সের্গেই সুরোভিকিনকে দায়িত্ব দিয়েছে পুতিন প্রশাসন। খবর বিবিসির।
স্থানীয় সময় শনিবার (৮ অক্টোবর) রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগ সেতু বিস্ফোরণের মধ্যেই কমান্ডারের নিয়োগের খবর এলো। তবে কী কারণে হঠাৎ পরিবর্তন আনা হলো তা আনুষ্ঠানিকভাবে জানায়নি মস্কো। এনিয়ে ইউক্রেন যুদ্ধে তৃতীয়বার জেনারেল নিয়োগ দিল রাশিয়া।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়োগকৃত জেনারেল সের্গেই সুরোভিকিন নব্বইয়ের দশকে তাজিকিস্তান, চেচনিয়াসহ বেশ কয়েকটি বড় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরীয় ভূখণ্ডে নিযুক্ত ছিলেন তিনি।
ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনীর ধারাবাহিক বিপর্যয়ে বেশ চাপে পড়েছে রুশ সামরিক বাহিনী। ফলে ইউক্রেনে যুদ্ধের কৌশলেও পরিবর্তন আনছেন পুতিন। ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রুশ বাহিনী। যদিও এর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে কিয়েভ।
জামান / জামান
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী