নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত বেড়ে ৭৬
নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের আনাম্বারা রাজ্যে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় ওই নৌকায় কমপক্ষে ৮০ জন আরোহী ছিল। আনাম্বারা রাজ্যের ওগবারু এলাকায় স্থানীয় সময় শুক্রবার ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।
ওই দুর্ঘটনার খবরে গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি। তিনি এই দুর্ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তিনি দেশের নৌপরিবহন ব্যবস্থায় নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন নিখোঁজদের জন্য উদ্ধারে প্রয়োজনীয় সবকিছু করতে হবে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাটি ওগবাকুবা এলাকার উদ্দেশে যাত্রা করেছিল। বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল এবং এটি একটি সেতুতে আঘাত করে।
দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সির আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমু বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। তিনি জানিয়েছেন, পানির উচ্চতা বেশি থাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামম্বারাসহ ২৯টিই বন্যার সাক্ষী হয়েছে। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়েছে। বিপাকে ফেলেছে অন্তত পাঁচ লাখ মানুষকে।
জামান / জামান
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী