ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

যমজ সন্তানের মা হলেন নয়নতারা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ১১:৪৮

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত ৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবান। বিয়ের চার মাস পর খবর দিলেন যমজ সন্তানের মা-বাবা হয়েছেন এই দম্পতি। নিজের ইনস্টাগ্রামে দুই পুত্রসন্তানের ছবি পোস্ট করে এই ঘোষণা দেন বিগনেশ।

রোববার (৯ অক্টোবর) রাতে বিগনেশ ইনস্টাগ্রাম পোস্টে লিখেন—‘আমি ও নয়নতারা বাবা-মা হয়েছি। আশীর্বাদ হিসেবে আমরা দুটি পুত্রসন্তান পেয়েছি। আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন।’ দুই পুত্রের নাম রেখেছেন—উয়ির ও উলাগাম।

এ খবর জানানোর পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই তারকা দম্পতি। নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন— কাজল আগরওয়াল, পরিচালক অ্যাটলি, অর্চনা প্রমুখ।

এদিকে, বিয়ের চার মাস পর সন্তানের বাবা-মা হয়ে প্রশ্নের জন্ম দিয়েছেন নয়নতারা ও বিগনেশ। কারণ বিয়ের পর দেশ-বিদেশে ঘুরে বেড়ালেও নয়নতারার কোনো বেবি বাম্প দেখা যায়নি। তাহলে কি সন্তান দত্তক নিয়েছেন- এই প্রশ্ন অনেকের। যদিও এই প্রশ্নের দেননি নয়নতারা-বিগনেশ।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নয়নতারার মা হওয়ার খবরে অনেকেই হতবাক। ধারণা করা হচ্ছে, সারোগেসির মাধ্যমে এই যমজ সন্তানের জন্ম দিয়েছেন নয়নতারা-বিগনেশ।

ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে বিগনেশ শিবানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। তারপর ৭ বছর প্রেম করেন। চলতি বছর আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন এই দম্পতি। এ জুটির বিয়েতে হাজির হয়েছিলে ভারতের জনপ্রিয় সব তারকারা। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের