হাইতি প্রেসিডেন্টকে হত্যায় সন্দেহভাজনরা যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার
হাইতির পুলিশ দাবি করছে, যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার নাগরিকদের দ্বারা গঠিত ২৮ সদস্যের একটি দল প্রেসিডেন্ট জোভেনেল মোইসেকে হত্যা করেছে। তাদের মধ্যে ৮ জনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি তারা। সূত্র, আল জাজিরা।
গত বুধবার পোর্ট অব প্রিন্সে নিজ বাসভবনে হামলাকারীদের দ্বারা হত্যার শিকার হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসে। তার স্ত্রী মার্টিন গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার সন্দেহভাজনদের কয়েকজনকে টেলিভিশনের ক্যামেরার সামনে প্রদর্শন করে হাইতির পুলিশ। সন্দেহভাজনদের কাছ থেকে পুলিশ কলম্বিয়ান পাসপোর্ট পেয়েছে।
হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস বলেছেন, ‘হামলাকরীদের দলটি ২৮ সদস্যের। এদের মধ্যে ২৬ জন কলম্বিয়ার নাগরিক। আমরা ১৫ জন কলম্বিয়ান এবং দুইজন হাইতি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিককে গ্রেপ্তার করেছি। তিনজন কলম্বিয়ান নিহত হয়েছে। আটজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি।’
এর আগে কর্তৃপক্ষ বলেছিল, চারজন নিহত হয়েছে। কিন্তু লিওন চার্লস এই গরমিলের কোনো ব্যাখ্যা দেননি।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারী দলের কমপক্ষে ৬ জনকে মনে হয়েছে তারা কলম্বিয়া সেনাবাহিনীর সাবেক সদস্য। আমি সেনাবাহিনী ও পুলিশকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছি।’
পোর্ট অব প্রিন্সে যেখানে সন্দেহভাজন হত্যাকারীদের রাখা হয়েছিল তার সামনে শত শত মানুষ জড় হয়। তারা স্লোগান দিতে থাকে ‘তাদের পুড়িয়ে দাও’।
পুলিশ প্রধান চার্লস হত্যাকারীদের ‘ভাড়াটে গুণ্ডা’ বলে উল্লেখ করেছেন। সন্দেহভাজনদের সঙ্গে পুলিশের গভীর রাত পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘যারা পরিকল্পনা বাস্তবায়ন করেছে তারা আমাদের হাতে। এখন যারা এর মদদদাতা তাদের আমরা খুঁজছি।’
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক