বিশ্বে করোনায় আরো ৫০৯ জনের মৃত্যু, শনাক্ত ২ লাখ ৩৫ হাজার
দিন যত গড়াচ্ছে পৃথিবী থেকে ততই বিদায়ের দারপ্রান্তে করোনাভাইরাস মহামারী। এ ভাইরাসটিতে এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কম। গত একদিনে করোনায় বিশ্বে ৫০৯ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে এ সময়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৫৩ জন। এ ভাইরাসের শুরু থেকে বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৬২ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ১৬৩ জন। আর মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬১ হাজার ১৮৯ জনের।
গত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। অন্যদিকে শনাক্তের শীর্ষে তাইওয়ান। এরপরই আছে ফ্রান্স ও ইতালি। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩ লাখ ১৮ হাজার ৬৫২ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবাব (১১ অক্টোবর) এ তথ্য জানা গেছে।
করোনায় মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা রাশিয়াতে গত একদিনে ১০২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮১৯ জন। ফলে এ সংখ্যা নিয়ে রাশিয়াতে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ২ কোটি ১২ লাখ ৩ হাজার ৩৩২ এবং ৩ লাখ ৯৯ হাজার ১৯৯ জন।
শনাক্তের দিক দিয়ে শীর্ষে থাকা তাইওয়ানে নতুন করে ৪৪ হাজার ৫২০ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬২ জনের। করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ও শনাক্তের সংখ্যা ৬৮ লাখ ৭১ হাজার ৪৯৩ জন এবং ১১ হাজার ৫২৭ জন।
ফ্রান্সে গত একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটিতে শনাক্তের সংখ্যা ৪২ হাজার ৬২৬ জন। ইতালিতে মৃত্যু হয়েছে ৪১ জনের। আর শনাক্ত ৩৪ হাজার ৪৪৩ জন।
জামান / জামান
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী