ভারতে বেড়েছে মৃত্যু, কমেছে সংক্রমণ
ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৯১১ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার লাখ ৫ হাজার ৯৩৯ জনে। বৃহস্পতিবার দেশটিতে ৮১৭ জনের মৃত্যু হয়েছিলো।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এসকল তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ৪৩ হাজার ৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার মানুষ। তবে দৈনিক সংক্রমণ সামান্য কমেছে।
এর আগে বৃহস্পতিবার ৪৫ হাজার ৮৯২ জন, বুধবার ৪৩ হাজার ৭৩৩ জন এবং মঙ্গলবার সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম ৩৪ হাজার ৭০৩ জন করোনাক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবারের পর থেকে টানা তিন দিন ৪০ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হলেন দেশটিতে।
গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক