ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে বাংলাদেশ শ্রমিক সীমা নির্ধারণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ১১:৩৬

সৌদি আরবে প্রথম বারের মতো বাংলাদেশ ও ভারতের শ্রমিক সীমা নির্ধারণ করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছেন সৌদি গেজেট। বৃহস্পতিবার দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, বেসরকারি খাতে বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ ৪০ ভাগ শ্রমিক নিয়োগ দেয়া যাবে। ইয়েমেন ও ইথোপিয়ার শ্রমিক নিয়োগ দেয়া যাবে সর্বোচ্চ ২৫ ভাগ। যেসব প্রতিষ্ঠানে নির্ধারিত সংখ্যার থেকে কর্মীসংখ্যা বেশি আছে সেই কোম্পানির কর্মীর কাজ করতে পারবে। এমনকি তারা বৈধভাবে সৌদিতে থাকারও অনুমতি পাবে। এই ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না। তবে নতুন কর্মী নিয়োগ দেয়ার সময় কোম্পানিকে অবশ্যই এই আইন মানতে হবে।

মন্ত্রণালয় আরো জানায়, আমরা ইতোমধ্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি ই-মেইল করে বিষয়টি জানিয়ে দিয়েছি।

সারাবিশ্বে বাংলাদেশি প্রবাসী আছে প্রায় দেড় কোটি। সৌদিতে আছে প্রায় ২০ লাখ। দেশটিতে অধিবাসীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান চতুর্থ। আর সৌদিতে ভারতীয় হাই কমিশনের তথ্য মতে উপসাগরীয় অঞ্চলে প্রায় ৩৫ লাখ ভারতীয় অধিবাসী আছে। এর মধ্যে শুধ সৌদিতেই আছে ১৫ লাখ অধিবাসী।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮