দুর্গাপূজায় মদ বিক্রির রেকর্ড পশ্চিমবঙ্গে
দুই বছর পর করোনা মহামারীর বিধি ভাঙা পূজা হয়েছে এবার। সেই পূজায় মদ বিক্রির রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ। সেই সঙ্গে বিয়ার এবারে যেন ‘ডিয়ার’ হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের বাসিন্দদের কাছে। অন্যবার পূজাকে কেন্দ্র করে যে পরিমাণ বিয়ার বিক্রি হয়, এবার তার দ্বিগুণেরও বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আবগারি দফতর।
আবগারি দফতর সূত্রে খবর, এবার পূজার পঞ্চমীতে প্রায় ৯০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ষষ্ঠীতে তা সামান্য বেড়ে হয় ৯২ কোটি। সপ্তমীতে বন্ধ ছিল মদ বিক্রি। কারণ সেদিন ছিল গান্ধী জয়ন্তী। ফলে অষ্টমীতে যেন দুদিনের মদ একদিনে বিক্রি হয়েছে। অষ্টমীতে ১১২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে খবর। নবমীতে ১০৮ কোটি ও দশমীতে ১০৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছে সারা রাজ্যে।
এছাড়াও রাজ্যে বিয়ার বিক্রি হয়েছে হয়েছে ১৭ লাখ কেস। অন্য মাসে ৮ লাখ কেস বিয়ার গড়ে বিক্রি হয়। ৬৫০ মিলি লিটার বোতলের বিয়ার বিক্রির পাশাপাশি ৩৩০ মিলি লিটারের বিয়ার বিক্রি যথেষ্ট ছিল এবার।
সামগ্রিকভাবে গোটা সেপ্টেম্বরে রাজ্যে ২৩০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে, যা থেকে সরকারের কোষাগারে এসেছে প্রায় ১৫০ কোটি টাকা। এই বিক্রি অন্য সেপ্টেম্বরের তুলনায় ৩০ শতাংশ বেশি বলে জানা গিয়েছে আবগারি দফতর সূত্রে।
সূত্র : দ্য ওয়াল
প্রীতি / প্রীতি
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী