সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে
বলিউডের জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গুঞ্জন উঠেছে— লিভ টুগেদার করছেন তারা। এই লুকোচুরি প্রেমের অধ্যায়ের ইতি টেনে চার হাত এক হতে যাচ্ছে এই প্রেমিক যুগলের। মাস দু’য়েক আগে জানা যায়, চলতি বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। এবার জানা গেলো, আগামী বছরে বিয়ের পিঁড়িতে বসবেন এই যুগল।
বলিউড লাইফ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়বেন কিয়ারা-সিদ্ধার্থ। আর দেরি করতে চান না এই প্রেমিক যুগল! প্রেম নিয়ে কম লুকোছাপা করেননি তারা, যদিও তাদের প্রেমের হাল-হাকিকত সবটাই শুরু থেকে জানতেন করন জোহর। ‘লাস্ট স্টোরিস’ (২০১৮) র্যাপ আপ পার্টিতে তাদের প্রেমের গল্পের সূচনা।
এ তারকা জুটির ঘনিষ্ঠ একটি সূত্র বলেন—‘তারা পরস্পরকে ভালোবাসেন। বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চান। কফি উইথ করন অনুষ্ঠানে তাদের মজবুত বন্ধন সবাই দেখেছেন।’
আগামী বছরের এপ্রিলে দুই-পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে দিল্লিতে বিয়ের পর্ব সারবেন সিদ্ধার্থ-কিয়ারা। বলিউড বন্ধুদের জন্য ককটেল পার্টি রাখার পরিকল্পনা রয়েছে। তবে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সিদ্ধার্থ কিংবা কিয়ারা। খুব শিগগির এ বিষয়ে জানাবেন বলেও দাবি সূত্রটির।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার