ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিবাহবিচ্ছেদের পর পাঞ্জাবি নায়িকার প্রেমে বাদশা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ১১:৩৬

বিবাহবিচ্ছেদের পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। তার প্রেমিকার নাম ইশা রিখি। গত এক বছর ধরে পাঞ্জাবি এই নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বাদশা। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘কমন বন্ধুর মাধ্যমে পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার। শুরুতেই তারা বুঝতে পেরেছিলেন তাদের চলচ্চিত্র ও সংগীতের রুচি এক। বাদশা ও ইশা তাদের সম্পর্কের কথা নিজ নিজ পরিবারকেও জানিয়েছেন।’

এর আগে জেসমিন নামে এক নারীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বাদশা। এ সংসারে জেসমিন গ্রেস মাসিহ সিং নামে এক কন্যা সন্তান রয়েছে। দুই বছর আগে ভেঙে গেছে এই সংসার। জেসমিন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

চলতি বছরে বাদশার তিনটি একক গান মুক্তি পেয়েছে। ২০১৯ সালে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার। চলতি বছরেও মুক্তি পেয়েছে তার অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমা। এতে অতিথি চরিত্রে দেখা যায় বাদশাকে। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের