ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাস-কৃতিকে আইনি নোটিশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ১১:৫১

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস ও কৃতি স্যাননের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে একটি সংগঠন। এ জুটির পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটিতে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এই নোটিশ পাঠায় ন্যাশনাল সিনে ওয়াকার্স ইউনিয়ন।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালক ওম রাউত, প্রযোজক ভূষণ কুমার, অভিনেতা প্রভাস, সাইফ আলী খান, অভিনেত্রী কৃতি স্যাননসহ অনেকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ন্যাশনাল সিনে ওয়াকার্স ইউনিয়ন। ‘আদিপুরুষ’ সিনেমায় হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস ও মূল্যবোধে আঘাত করার অভিযোগ করেছে সংগঠনটি।

নোটিশটি জারি করেছেন আশিষ রাই নামে একজন আইনজীবী। এ বিষয়ে তিনি বলেন—‘‘আদিপুরুষ’ সিনেমায় পরিচালক ও তারকা শিল্পীরা যেভাবে হিন্দু ধর্মকে উপহাস করেছেন তা নৈতিকভাবে আপত্তিকর। তারা রামায়ণের মূল চরিত্রগুলোর সাংস্কৃতিক তাৎপর্যের ক্ষতি করেছেন। হিন্দু সভ্যতা ও রামায়ণকে অপমান করেছেন।’’

কিছুদদিন আগে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’ সিনেমার টিজার। সিনেমাটিতে ভগবান রাম, লক্ষ্মণ ও রাবণের চিত্রায়ন নিয়ে আপত্তি তুলেন বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি— সিনেমাটিতে হিন্দু ধর্মকে উপহাস করা হয়েছে। আপত্তিকর দৃশ্য কর্তন না করলে সিনেমাটি মুক্তি দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে সংগঠনটি।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। রাবণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। সিনেমাটি তিন ভাগে নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। সবকিছু ঠিক থাকলে  ২০২৩ সালের ১২ জানুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের