ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চোকার পরে ছবির প্রিমিয়ারে টিমোথি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ২:৩৫

চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ব্যতিক্রমী ফ্যাশনের কারণে আলোচনায় থাকেন টিমোথি চ্যালামেট। তিনি এমন সব পোশাক ও অনুষঙ্গ বেছে নেন যা করতে অনেক তারকাই সাহস করবেন না। কিন্তু টিমোথি ব্যতিক্রম। আত্মবিশ্বাসের সাথে নতুন নতুন ফ্যাশন দিয়ে মাতিয়ে দেন লালগালিচা। 

সেটা হোক কোনো ছবির প্রিমিয়ার কিংবা চলচ্চিত্র উৎসব অথবা কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এ জন্য তাকে এ প্রজন্মের ‘ফ্যাশন আইকন’ হিসেবেও অভিহিত করা হয়। 

এবার লন্ডনে ‌‘বোন্স অ্যান্ড অল’ ছবির প্রিমিয়ারে নজর কেড়েছেন টিমোথি চ্যালামেট। সাদা রঙের পোশাক, জুতার চেয়ে নজর কেড়েছে তার গলার গয়না। এদিন গলায় চোকার পরেছিলেন টিমোথি। রুপা ও হীরের তৈরি চোকারে ছিল হাড়ের ডিজাইন। চোখ ছিল কালো চশমা ঢাকা। চুলের সাজও ছিল নজরকাড়া।

উল্লেখ্য, মঞ্চে ক্যারিয়ার শুরু টিমোথির। টিভি সিরিজেও অভিনয় করেছেন ২৬ বছর বয়সী এ মার্কিন অভিনেতা। এরইমধ্যে অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটার আসরে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ২০১৭ সালে ‌‘কল মি বাই ইয়োর নেম’ দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি পান টিমোথি। 

সূত্র : ভোগ সাময়িকী

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের