অনুরাগীদের জন্য পাঁচতারা হোটেলে রুম বুক করলেন শাহরুখ
একেই বলে বাদশার মতো হৃদয়। অনুরাগীরা শুধু দেখা করতে চেয়েছিলেন কিন্তু শাহরুখের কাণ্ড দেখুন, অনুরাগীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তাদের নামে পাঁচতারা হোটেলের রুম বুক করলেন শাহরুখ। তারপর শুটিং শেষে সোজা হাজির হোটেলে দেখা করতে!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। শাহরুখের চেন্নাই ফ্যানক্লাবের অন্যতম সদস্য সুধীর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”যেদিন থেকে জেনেছি শাহরুখ চেন্নাইয়ে সিনেমার শুটিং করছেন, সেদিন থেকে দেখা করার পরিকল্পনা করছিলাম। সেই জন্যই শাহরুখের ম্যানেজার পূজা দদলানিকে ফোন করি। পূজা শাহরুখের সঙ্গে কথা বলেন।
তারপর পূজা আমাকে জানান, ফ্যানক্লাবের ২০ জনের সঙ্গে শাহরুখ দেখা করবেন। সঙ্গে তিনি জানান, চেন্নাইয়ের একটা পাঁচতারা হোটেলে আমাদের জন্য রুম বুক করা হয়েছে। শুটিংয়ের পর শাহরুখ স্যার এসেছিলেন। অনেকটা সময় কাটিয়েছেন আমাদের সঙ্গে। শাহরুখের এরকম আপ্যায়ণ সত্যিই অবাক করেছে। আমরা আপ্লুত।”
প্রসঙ্গত, ২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। মাসখানেক আগে আবারও ছবির শুটিংয়ে যোগ দেন শাহরুখ। তিনি ছাড়াও ছবিতে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তারকা রয়েছেন। তাঁদের আতিথেয়তায় বেজায় মুগ্ধ কিং খান। সেই কারণেই শুটিং শেষ হওয়ার পর গত শুক্রবার রাতে টুইটারে লেখেন, “তিরিশটা দিন দারুণ কেটেছে।
সেটে থালাইভা (সম্ভবত রজনীকান্ত) এসেছিলেন নয়নতারার সঙ্গে সিনেমা দেখেছি, অনিরুদ্ধ রবিচান্দেরের (সংগীত পরিচালক) সঙ্গে পার্টি করেছি, বিজয় সেতুপতির সঙ্গে গভীর আলোচনা সেরেছি অভিনেতা বিজয় আমায় দারুণ খাবার খাইয়েছেন। অ্যাটলি আর প্রিয়াকে এই আতিথেয়তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমায় চিকেন ৬৫ রান্না করা শিখতে হবে।”
সূত্র: সংবাদ প্রতিদিন
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার