ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কী কী সম্পত্তি রয়েছে শ্রীদেবী-কন্যা জাহ্নবীর?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ১২:৩১

২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী। চার বছরে মোট চারটি ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিপাড়ার নবাগতা জাহ্নবী ইতোমধ্যেই উপার্জনের শীর্ষে থাকা অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন। জানা গেছে, ছবিপ্রতি ৫ কোটি রুপি উপার্জন করেন জাহ্নবী। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৯ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৭৪ কোটি রুপি)।

মুম্বাইয়ের লোখন্ডওয়ালার বাড়িতে পরিবারের সঙ্গেই থাকতেন জাহ্নবী। ২০২০ সালের শেষের দিকে জুহু এলাকায় একটি বিলাসবহুল বাড়ি কেনেন তিনি। জানা গেছে, এই বাড়ির মূল্য ৩৯ কোটি রুপি। বর্তমানে এই বাড়িতেই বোন খুশির সঙ্গে থাকেন অভিনেত্রী।

নামী ব্র্যান্ডের বহুমূল্য গাড়ি সংগ্রহে রাখার শখ রয়েছে অভিনেত্রীর। তার কাছে মার্সিডিজ মেব্যাক এস৫৬০ মডেলের গাড়ি রয়েছে। গাড়িটি কিনতে জাহ্নবীর ১ কোটি ৯৪ লাখ রুপি খরচ হয়েছে।

এই গাড়িটি নিজের মনের মতো সাজিয়েছেন তিনি। প্রতিটি আসনে সিট ম্যাসেজার থেকে শুরু করে গাড়ির পিছনের আসনগুলোতে বিনোদনের আয়োজন রয়েছে। প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে এই গাড়িতে।

১ কোটি ৬২ লাখ রুপি মূল্যের মার্সিডিজ বেঞ্জ সিরিজের এস ক্লাস মডেলটিও রয়েছে অভিনেত্রীর কাছে। এই গাড়িটি শূন্য থেকে ১০০ কিমি গতিবেগে আসতে ৭.৮ সেকেন্ড সময় নেয়।

জাহ্নবী তার সংগ্রহে বিএমডব্লিউ এক্স-৫ সিরিজের মডেল কিনে রেখেছেন। এই গাড়িটির মূল্য ৯৫ লাখ ৯০ হাজার রুপি। শূন্য থেকে ১০০ কিমি গতিবেগে আসতে ৬.৫ সেকেন্ড সময় লাগে।

মার্সিডিজ ব্র্যান্ডের আরও একটি গাড়ি রয়েছে জাহ্নবীর। মার্সিডিজ জিএলই ২৫০ডি মডেলের গাড়িটি শূন্য থেকে ১০০ কিমি গতিবেগে আসতে ৮.৬ সেকেন্ড সময় লাগে। এই গাড়িটির মূল্য ৬৭ লাখ ১৫ হাজার রুপি। সূত্র: আনন্দবাজার

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের