ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

১২৩ কোটি টাকায় শাহরুখের সিনেমা ক্রয়ের প্রস্তাব


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ১:১২

বলিউড ‘কিং খান’খ্যাত তারকা শাহরুখ খান। এই অভিনেতার সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা। কিন্তু দীর্ঘদিন রুপালি পর্দায় এ অভিনেতার দেখা নেই। ২০১৮ সালের ডিসেম্বরে শাহরুখের সর্বশেষ সিনেমা ‘জিরো’ মুক্তি পায়।

ভক্তদের জন্য সুখবর হলো, আগামী বছর শাহরুখের চারটি সিনেমা মুক্তি পাবে। সবকিছু ঠিক থাকলে তার অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি ২০২৩ সালে ২ জুন মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে সিনেমাটির ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব ক্রয়ের জন্য বড় বড় কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে একটি প্রতিষ্ঠান মোটা অঙ্কের অর্থ প্রস্তাব করেছে।

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার স্বত্ব ক্রয়ের প্রস্তাব দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম। সব ভাষার ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কেনার জন্য ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২৩ কোটি ৪ লাখ ৩৩ হাজার টাকা) প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু সিনেমাটির পরিচালক এ বাবদ ১৫০ কোটি রুপির প্রস্তাব দিয়েছেন। আপাতত এ বিষয়ে দুই পক্ষের কথা-বার্তা চলছে।

এর আগে সিনেমাটির ফার্স্ট লুক, টিজার বা টাইটেল অ্যানাউন্সমেন্ট মুক্তি পেয়েছে। আর এসব প্রকাশের পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এমনকী ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল। শাহরুখের লুক দেখে ভক্তরা বুঝে নিয়েছেন, এটি অ্যাকশন-ভরা একটি সিনেমা হতে চলেছে।

‘জওয়ান’ সিনেমা পরিচালনা করছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিজিল’, ‘মেরশাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো সুপারহিট সিনেমা পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন নয়নতারা। এছাড়াও অভিনয় করছেন বিজয় সেতুপতি। খুব শিগগির সিনেমাটির শেষ লটের দৃশ্যধারণের কাজ শুরু হবে রাজস্থানে।

‘জওয়ান’ প্রযোজনা করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। হিন্দি ভাষার পাশাপাশি তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের