এক মাসে প্রায় দ্বিগুণ দাম বেড়েছে সাবান-শ্যাম্পু-ডিটারজেন্টের
গত একমাসে সাবান, ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পু, টুথপেস্টসহ প্রায় সব পণ্যের দামই বেড়েছ। গুড়াদুধ, হললিক্সসহ শিশু খাদ্যের দামও বাড়তি। এসব পণ্যের দাম বেড়েছে ৫০ শতাংশের ওপরে। এদিকে, ইলিশে নিষেধাজ্ঞায় ছুটির দিনের বাজারে সব ধরনের মাছের দামই বাড়তি। বেড়েছে পেঁয়াজ ও ডিমের দামও।
নিত্যপণ্যের বাজারে যুদ্ধের উত্তাপ। বাড়ছে প্রসাধনী পণ্যের দামও। সবচে বেশি বেড়েছে কাপড় কাঁচা সাবান ও ডিটারজেন্ট পাউডারের দাম। সুগদ্ধি সাবান আর শ্যাম্পুর দামও এক মাসের মধ্যে দ্বিগুণ হয়েছে। বিক্রেতারা জানালেন, কোনো একটি কোম্পানি দাম বাড়ালেই অন্যরাও বাড়িয়ে দেয়।
এক ক্রেতা বলেন, ৭০ টাকার হুইলপাউডার ১৪৫ টাকা, ১২০ টাকার রিন পাউডার ২১০ টাকা, সাবানের ক্ষেত্রে ৩৮ টাকার লাক্স সাবার এখন ৬০ টাকা, ডাবল হতে আর কিছু বাকি নেই। ১২০ টাকা পেসোডেন্ট পেস্ট বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। একই ভাবে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। বেড়েছে গুঁড়াদুধসহ শিশুখাদ্যের দামও, এতে বিক্রিও কমেছে।
বাজারে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দর। বাজারে ইলিশ নেই, তাই প্রভাব পড়েছে অন্য মাছের দরে। রুই কাতলাসহ সব ধরণের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১শ টাকা বেড়েছে। আয় ও ব্যয়ের হিসাব মেলাতে ক্রেতার হিমশিম অবস্থা।
শীতের নতুন কিছু সবজি এলেও দামের নাগাল পাচ্ছেন না অনেকেই। এদিকে কয়েকটি সংস্থার উদ্যোগে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসারি বাজারে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে এরকই একটি বাজারের উদ্বোধন করা হয়।
জামান / জামান
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে