ইন্ডাস্ট্রির মানুষ কখনও ব্যবসায়ী, কখনও শিল্পী : নার্গিস
‘রকস্টার’, ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন নার্গিস ফাখরি। এরপর হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে গেছেন অভিনেত্রী। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডের কঠিন যাত্রা তাকে হতাশায় নিমজ্জিত করেছে। বলিউডের মানুষদের সঙ্গে তালমিলিয়ে চলতে ব্যর্থ হয়েছিলেন। নার্গিস জানান, ‘বলিউড ইন্ড্রাস্ট্রির মানুষের তিনরকম চেহারা। কখনো তারা ব্যবসায়ী, কখনো শিল্পী আবার কখনো ঘরোয়া মানুষ’।
নার্গিস জানান, ‘আমি জানতামই না, কীভাবে নতুন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। কূটচাল বুঝতাম না। কিন্তু মুখ লুকিয়ে থাকলেও যে চলে না! বহু মানুষের সঙ্গে মিশতে হবে। নিজের খোলস থেকে বেরিয়ে সব রকম পরিবেশে কথা বলতে হবে। যার জন্য প্রয়োজন ছিল লোকদেখানো সৌজন্যবোধ, সেই কাজটা আমি তেমনভাবে পারিনি। আমাকে সবাই বেমানান হিসাবেই চিনেছিল। রোজ পালিয়ে যেতেও ইচ্ছে হতো’।’
নার্গিসের কথায়, “নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। হয়তো অবসাদও এসেছে। নিজেকে প্রশ্ন করেছি বহু বার, এখনও কেন পড়ে আছি? দু’বছরের বিরতি নিয়েছিলাম, নিজেকে সুস্থ করতে। আমেরিকায় গিয়ে যোগাভ্যাস করতাম। ধ্যান করতাম। তারপর আবার ফিরে আসি।”
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার